বাড়িভাড়া সংক্রান্ত নতুন আইন: বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার এজেন্টদের যা জানা প্রয়োজন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ আপনি যদি টাওয়ার হ্যামলেটসের কোনো প্রাইভেট বাড়ির মালিক (Private Landlord) অথবা বাড়ি ভাড়া দেওয়ার এজেন্ট (Letting Agent) হয়ে থাকেন, তাহলে নতুন Renters’ Rights Act বা ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত আইনের পরিবর্তনগুলো সম্পর্কে জানতে ২৪ নভেম্বর টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত বিশেষ একটি অনুষ্ঠানে যোগ দিন।ইংল্যান্ডে ভাড়াটিয়াদের অধিকার ও আবাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন Renters’ Rights Act। এই আইনের আওতায় বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার এজেন্টদের দায়িত্ব, কর্তব্য এবং ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত বিভিন্ন নিয়মে পরিবর্তন এসেছে। নতুন আইনটি ১ মে ২০২৬ থেকে কার্যকর হয়েছে।এই বিশেষ তথ্যবিষয়ক অনুষ্ঠানে নতুন আইন বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং এর ফলে বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার এজেন্টদের কী কী দায়িত্ব পালন করতে হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানতে পারবেন:
- নতুন আইনের আওতায় বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম ও শর্তাবলিতে কী কী পরিবর্তন এসেছে।
- বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার এজেন্টদের নতুন আইন অনুযায়ী কী কী দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে।
- ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং আবাসন সংক্রান্ত নতুন আইনগত মানদণ্ড কীভাবে নিশ্চিত করতে হবে।
- নতুন আইন বাস্তবায়নে কাউন্সিলের নিয়ন্ত্রণ, তদারকি ও আইন প্রয়োগের পদ্ধতি কী হবে।
- আইনের বিধিবিধান মেনে চলতে বাড়ির মালিক ও এজেন্টদের জন্য কী ধরনের তথ্য, নির্দেশনা ও সহায়তা পাওয়া যাবে।
২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠেয় এই ইভেন্ট সম্পূর্ণ ফ্রি এবং এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো,নতুন আইনের বিষয়ে বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার এজেন্টদের পরিষ্কার ধারণা দেওয়া,তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা।