‘বায়োস্কোপ’নাটক সমাজের অসঙ্গতির বাস্তব চিত্র
হামিদ মোহাম্মদ
কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, সত্যবাণী
লন্ডনঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের প্রযোজনায়‘এ সিজন অব বাংলা ড্রামা’ নাট্যোৎসবে মঞ্চস্থহলো‘বায়োস্কোপ’।সমাজের অসংগতির বাস্তব চিত্র ফোটেওঠা নাটকটি দর্শকদের বিবেককে তিব্রভাবে নাড়া দিয়েছে।গল্পেরবুননে পূর্বাপর কাহিনি বিন্যাসে ছিল বিলাতের কমিউনিটি টিভির অন্তর্নিহিত চিত্র।নাটকটি আঙুল দিয়ে দেখিয়ে দিলো আমাদের সমাজের বিদ্যমান ধান্ধাবাজ সংস্কৃতি চর্চা,অপসাংবাদিকতা সহ অর্থের পেছনে ছোটা পুঁজিবাদী মনন চিন্তার দৌরাত্ম।নিজেরব্যর্থতাকেআড়ালকরারচেষ্টাকেনযেআমরাকরি, এই প্রশ্নতীর্য কভাবে ছুঁড়ে দিয়েছেন নাট্যকার।

নাটকের অভিনয়ে মুগ্ধ দর্শক শ্রোতা বুকভরা আত্ম-সমালোচনাররেশ নিয়ে ঘরে ফিরেন। বিলেতের মেঘলা সন্ধ্যায় ছিল নাটকটি একঝলক আলোর ঝলকানি এবং কৌতুহল। হল ভর্তি দর্শক এই আমেজ নিয়েছিলেন আমোদিত।নাট্যকার বুলবুল হাসান এর লেখা বায়োস্কোপ নাটকটির শিল্প নির্দেশক ও পরিচালক ছিলেন সৈয়দা সায়মা আহমেদ।চরিত্রায়য়নে:স্যান রাজ্জাক বাঁধন,শতরূপা চৌধুরী,দীপ্তি অনুপম,আসাদুজ্জামান শুভ,সুব্রত ববি,আমাল নাওয়ার হুসেইন,মুজিবুল হক মনি,ওয়াহিদুজ্জামান উপল,মো: মোহাইমিনুল ইসলাম,হিমু এম হুসেইন,অনিন্দিতা তাহসিন,আদনীন তারান্নুম সারথী, শান্তা চৌধুরী, ঊর্মি মাজহার,সারিনা জেইবা,ইমান হুসেইন,রামিরা হাসান ও ইয়াশনা খান।

উল্লেখ্য,নাট্যকার বুলবুল হাসান মুলত একজন বিতার্কিক,লেখক।ইংরেজি সাহিত্যে নন্দনতত্ত্ব নিয়ে তার ব্যাপক চর্চা,একজন গুণধর টিভি উপস্থাপক।টাওয়ার হ্যামলেটসের ‘এ সিজন অব বাংলাড্রামা’উৎসবে গত ক’বছরযাবৎ বুলবুল হাসান নাটক লিখে ও মঞ্চায়ন করে আসছেন।বিশ্ব সাহিত্য কেন্দ্র একটি সৃজনশীল সাহিত্য চচা কেন্দ্র বিলাতে দীর্ঘ দিন ধরে কাজ করছে।এ সংগঠনের ইউকে চ্যাপ্টার শুরু করাকবিশামীমআজাদও নাটক দেখতে গ্যালারিতে ছিলেন।সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান।বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম সংগঠক খাদিজা রহমানের দর্শক দের নাটক দেখার আমন্ত্রণ এবং শেষে অভিবাদন জানানো ছিল নাটক দেখতে আসাদর্শকদের মাঝে সেতুতৈরী করার একটি আন্তরিক প্রয়াস।নাটক শেষে শিল্পী কলাকুশলীদের পরিচয় পর্বে ছিলেন সৈয়দা সায়েমা আহমেদ।সাথে ছিলেন কবি শামীম আজাদ ও লেখক বুলবুল হাসান।টাওয়ার হ্যামলেটসবারাও নাট্য বিভাগের কর্মকর্তা কাজী রোকসানা ও মো.মোশাহিদকে তাদের প্রচুর পরিশ্রমের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষে সৈয়দা সায়েমা আহমেদ।
