বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বিএনপি’র গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদ থেকে পদত্যাগের পর পদটি শূন্য হয়।এবার রুহুল কবীর রিজভীকে ভারপ্রাপ্ত করা হলো।