ব্যবসার খরচ কমাতে ও বিজনেস রেটস সম্পর্কে জানতে বিনামূল্যের কর্মশালায় যোগ দিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ আপনি কি একজন ব্যবসার মালিক,ক্ষুদ্র উদ্যোক্তা বা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? তাহলে এই কর্মশালাটি আপনার জন্য।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের Business Rates Workshop & Advice Surgery-তে অংশ নিয়ে ব্যবসায়িক রেট (Business Rates) সম্পর্কে বিস্তারিত জানুন,সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে আপডেট থাকুন এবং কীভাবে আপনার ব্যবসার খরচ ও দায়-দায়িত্ব আরও কার্যকরভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

  • বিজনেস রেটস কীভাবে নির্ধারণ করা হয় তা জানুন
  • বিভিন্ন রিলিফ, ডিসকাউন্ট ও সহায়তা স্কিম সম্পর্কে তথ্য পান
  • আপনার ব্যবসার জন্য প্রযোজ্য সাশ্রয়ের সুযোগ চিহ্নিত করুন
  • বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলে আপনার প্রশ্নের উত্তর পান
  • অন্যান্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলুন

তারিখ: সোমবার, ১৬ নভেম্বর
সময়: বিকেল ৫টা থেকে ৭টা
স্থান: টাউন হল

স্থানীয় ব্যবসাগুলোর উন্নয়ন ও সাফল্যে সহায়তা করতে এই আয়োজন।আসন সংখ্যা সীমিত,তাই আপনার ব্যবসার জন্য উপলব্ধ সহায়তা ও সুযোগগুলো সম্পর্কে জানতে আজই নিবন্ধন করুন।

You might also like