লন্ডনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে প্রদীপ প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান
জুয়েল রাজ
সত্যবাণী
লন্ডন: ১৪ ডিসেম্বর বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী স্মরণে, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি ,যুক্তরাজ্যেও আবৃত্তি সংগঠন ছান্দসিক পরিবেশনায় প্রদীপ প্রজ্জ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত বক্তারা বলেন, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার অর্ধশতাব্দীর পর এসে আমাদের আবার ও মুক্তিযুদ্ধের পরীক্ষা দিতে হচ্ছে, যারা ৭১ এ বাংলাদেশ চায়নি, যারা আমাদের মানুষদের হত্যা করেছে, যারা আমাদের মা ,বোনদের ধর্ষণ করেছে। সেই শক্তি মাথা তুলে।দাঁড়িয়েছে। আরেকটি যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেছে। ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে কোন ভাবেই হারতে পারে না । হারতে দেয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। বুদ্ধিজীবী হত্যাকান্ডের খুনী ও এর দোসরদের আমরা বিচারের আওয়াত নিয়ে আসতে পারি নাই। রাজাকার আল বদরদের আমরা সাজা নিশ্চিত করতে পারি নাই বলেই দেশ আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন।