শ্রদ্ধা,স্মরণ ও নীরবতা: রিমেম্বারেন্স ডে পালন টাওয়ার হ্যামলেটসে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ নভেম্বর আমাদের থেমে দাঁড়ানোর,অতীতের দিকে ফিরে তাকানোর এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার সুযোগ করে দেয়।প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের বার্ষিকী উপলক্ষে পালিত হয় স্মরণ দিবস।এ দিন দুই বিশ্বযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন সংঘাতে সশস্ত্র বাহিনী, মার্চেন্ট নেভি (বাণিজ্যিক নৌবাহিনী) ও বেসামরিক ব্যক্তিদের অবদান, আত্মত্যাগ ও সেবাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।এ উপলক্ষে ৮ নভেম্বর রোববার রিমেম্বারেন্স সানডে (Remembrance Sunday) থেকে ১১ নভেম্বর বুধবার পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের টাউন হল লাল,সাদা ও নীল রঙের আলোয় আলোকিত করা হয়।একই সময়ে টাউন হলসহ বিভিন্ন স্থানে ইউনিয়ন পতাকা অর্ধনমিত রাখা হয়।এ ছাড়া ১১ নভেম্বর বুধবার হোয়াইটচ্যাপেলের টাউন হলে দুই মিনিট নীরবতা পালন করা হয়।এতে নির্বাহী মেয়র, সর্বদলীয় কাউন্সিলরবৃন্দ এবং কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

You might also like