হোয়াইটচ্যাপেলের প্রতি ভালোবাসার গান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ হোয়াইটচ্যাপেল রোডে নতুন আলোকচিত্র প্রদর্শনী ‘A Love Song for Whitechapel’ তৈরির জন্য শিল্পী আয়া হায়দারকে (Aya Haidar) দায়িত্ব দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।হোয়াইটচ্যাপেলের ইতিহাস, স্মৃতি, মানুষের অভিজ্ঞতা এবং এলাকার প্রতি ভালোবাসার গল্প তুলে ধরতে তৈরি করা হয়েছে এই বিশেষ শিল্পকর্ম। সোয়ানলি স্কুলের (Swanlea School) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ‘বো গিজার্স’ (Bow Geezers) সদস্যদের সঙ্গে নিয়ে শিল্পী আয়া হায়দার এই কাজটি তৈরি করেছেন।এই আলোকশিল্পের মাধ্যমে হোয়াইটচ্যাপেলের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক, ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এলাকাটি কীভাবে বিভিন্ন মানুষের কাছে আপন ঠিকানা, ভালোবাসা ও সম্পৃক্ততার জায়গা হয়ে উঠেছে, তা অনুসন্ধান করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা হোয়াইটচ্যাপেল গ্যালারিতে (Whitechapel Gallery) গিয়ে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং সম্পূর্ণ গানটি শুনতে পারবেন।

You might also like