লন্ডনে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে গুণীজন সম্মানা পদক ২০২৬ লাভ করলেন গবেষক ফারুক আহমদ
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ লন্ডনে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ১৪তম বাংলাদেশ বইমেলা,সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে এবছর গবেষক ফারুক আহমদকে গুনীজন সম্মাননা পদক ২০২৬ প্রদান করা হয়।যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ প্রবীণ এই গবেষককে ২০২৬ সালের এই সম্মাননা পদক প্রদান করে। গেল ২৮ জুন লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলা,ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবে আয়োজক কমিটি এবং অতিথিরা গুণী এই গবেষকের হাতে এই সম্মানা তুলে দেন। এবারের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসে যোগদেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তক রূপা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে আমেরিকা থেকে আসেন বিশিষ্ট লেখক ও অনুবাদক আনিসুজ্জামান,এবং ইংল্যান্ড থেকে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ।
এবছর বছর যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে চারটি ক্যাটাগরিতে চারজনকে পদক দেয়া হয়।সেগুলো ছিল গুণীজন সম্মাননা পদক,সাহিত্য পদক,এবং সংগঠনের সদস্যদের মধ্য থেকে বেষ্ট পারফরমেন্স এওয়ার্ড এবং ডিসটিংগুয়িশ ফ্রেন্ডস রিকগনেশন এওয়ার্ড।পদকপ্রাপ্তরা হলেন গবেষণয় গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয় বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ ফারুক আহমদকে এবং সাহিত্যে কবি মাশুক ইবনে আনিসকে। এছাড়া সাংগঠনিকভাবে বিশেষ অবদানের জন্য বেস্ট পারফরমেন্স এওয়ার্ড প্রদান করা হয় সংগঠক ও টিভি উপস্থাপক হেনা বেগম ও নূরজাহান শিল্পী এবং ডিসটিংগুয়িশ ফ্রেন্ড এওয়ার্ড দেয়া হয় লেখক সাংবাদিক সেবুল চৌধুরী।
গবেষক ফারুক আহমদের সংক্ষিপ্ত পরিচিতিঃ বিলাতে বাঙালির ইতিহাস রচনায় এক পুরোধা লেখক-গবেষক ফারুক আহমদ।জন্ম:১৯৬৪ সালের ২২ জানুয়ারি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত গোয়াসপুর গ্রামে।পিতা কুতুব আলী ও মা তেরাবুন্নিসা খানম। ফারুক আহমদ সত্তরের দশকের শেষের দিক থেকে সাহিত্য চর্চা করে আসছেন। বিশ শতকের গোড়ার দিকে প্রথমে সাপ্তাহিক দেশবার্তা ও পরে সাপ্তাহিক সিলেট কণ্ঠ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সঙ্গে জড়িত হন।পরবর্তীকালে সিলেট থেকে প্রকাশিত মাসিক দেশ-দুনিয়া, গোলাপগঞ্জ থেকে প্রকাশিত মাসিক খেদমত ও পাক্ষিক গোলাপ দর্পণ, ছাতক থেকে প্রকাশিত মাসিক সুচয়ন ইত্যাদি পত্রিকায় সহ-সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্র (১৯৯৪-১৯৯৬) পত্রিকার অন্যতম প্রকাশক ও প্রধান সম্পাদক ছিলেন। রেডিও বাংলাদেশ সিলেট কেন্দ্রের অনুমোদিত গীতিকার ও নাট্যকার। ১৯৮৪-৮৫ সালে ‘বাংলাদেশ গীতি কবি সংসদ’ সিলেট শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। লেখাপড়া শেষে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন।১৯৮৭ সালে গোলাপগঞ্জ ইউনিয়নে প্রতিষ্ঠিত রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি গোলাপগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য,কুতুব আলী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,জাহানারা ফারুক গোয়াসপুর কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা।
ফারুক আহমদ ১৯৮৯ সালে অভিবাসী হিসেবে যুক্তরাজ্যে চলে আসেন এবং তখন থেকেই লন্ডনের স্থায়ী বাসিন্দা।২০০৫ সালে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রথম নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য’-এর দুই মেয়াদে নির্বাচিত সভাপতি (২০১৭-২০) হিসেবে দায়িত্ব পারন করেন। তিনি ‘অ্যাথনিক মাইনোরিটিজ অরিজিনাল হিস্টরি অ্যান্ড রিচার্স সেন্টার’ (ইমোহার্ক)-এর জেনারেল সেক্রেটারি।
তাঁর লিখিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছেঃ
ইতিহাস বিষয়ক গ্রন্থঃ বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা: ১৯১৬-২০০০ (প্রথম প্রকাশ:ইমোহার্ক, লন্ডন:২০০১;দ্বিতীয় মুদ্রণ: জ্যোৎস্না পাবলিশার্স,ঢাকা: ২০০৬); বিলাতে বাংলার রাজনীতি (সাহিত্য প্রকাশ,ঢাকা: ২০১২); গোলাপগঞ্জে ইসলাম (আশা প্রকাশনী,সিলেট: ১৯৯৯); গোলাপগঞ্জের ইতিহাস (ইত্যাদি গ্রন্থ প্রকাশ,ঢাকা:২০১৫); বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা (বাংলা একাডেমি,ঢাকা,২০১৯); বিলাতে বাঙালি অভিবাসন (ইউপিএল, ঢাকা: ২০২০); সিলেটের ইতিহাস:ব্রিটিশ আমল (ইউপিএল, ঢাকা, ২০২৫)।
প্রবন্ধ-নিবন্ধ: মুক্তিযুদ্ধের স্মৃতি (ইমোহার্ক, লন্ডন: ২০০৭), আত্মঘাতী বাঙালি এবং অন্যান্য প্রবন্ধ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা, ২০২৫)। গীতিকবিতা: এ মাটির বাউল (ভিডিও টাইম্স, লন্ডন: ১৯৯৪), আমার যত গান (বাসিয়া প্রকাশনী, সিলেট: ২০২৪) প্রকাশিত ইংরেজি গ্রন্থ: Bengali Journals and Journalism in Britain: 1916-2007 (published by EMOHRC, London, 2008; published by Lulu, USA, 2009); Bengal Politics in Britain: Logic, Dynamics and Disharmony 1831-2009 (Hard Cover, published by Lulu, USA, 2010; paperback, published by Creation, 2013 (USA); Bengali Settlement in Britain (UPL,Dhaka: 2020). সম্পাদিত গ্রন্থ: জীবন খাতার কুড়ানো পাতা (খ্যাতিমান সমাজসেবী,সংগঠক ও বাম রাজনীতিবিদ তাসাদ্দুক আহমদের স্মৃতিচারণমূলক গ্রন্থ, জ্যোৎ¯œা পাবলিশার্স, ঢাকা: ২০০২); সিলেট জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোড়ার কথা (ইমোহার্ক, লন্ডন: ২০০৭), বিশিষ্ট ক্যাটারার আবদুল গফুরের জীবনী গ্রন্থ এক ব্রিটিশ-বাঙালির আত্মকথা (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা), দীপ্র পদাতিক ময়নূর রহমান বাবুল (কবি ময়নূর রহমান বাবুলের উপর সম্মাননা গ্রন্থ, ২০২৩)।
প্রকাশিতব্য বাংলা গ্রন্থ: সিলেটের ইতিহাস : পাকিস্তান আমল (ইতিহাস), বিলাতে বাংলার মুক্তিযুদ্ধ (ইতিহাস), এক বাঙালি-ব্রিটিশের আত্মকথা (আত্মজীবনী), আত্মঘাতী সিলেটী ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ-নিবন্ধ), এবং আমার তনে কান্দে মন। তিনি সাহিত্য ও গবেষণার জন্য দেশ বিদেশে একাধিক সম্মাননা পুরস্কার লাভ করেন।
পুরস্কার: বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার ২০১৩, গোলাপগঞ্জ সোস্যাল অ্যান্ড কালচারাল স্ট্রস্ট সম্মাননা পদক, সিলেট জেলা প্রশাসন কর্তৃক প্রবাসী সম্মানা ২০২৫, লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক লাইফটাইম অ্যাচভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬।২০২৬ সালের ২৮ জুন গবেষণা ও ইতিহাস চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ তাকে গুণীজন সম্মাননা পদক প্রদান করে।