টাওয়ার অব লন্ডনে ‘ইম্যাজিনিং অ্যানিম্যালস’ প্রদর্শনী

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ  আগস্ট মাসে টাওয়ার অব লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ শিল্প-প্রদর্শনী Imagining Animals’যেখানে পাপেট্রি,সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে প্রাণীদের কল্পনাময় জগৎ জীবন্ত হয়ে উঠবে।দর্শনার্থীরা দেখতে পাবেন প্যারেড গ্রাউন্ডে হেঁটে বেড়ানো শান্ত স্বভাবের ভালুক,উড়ন্ত প্রজাপতি,বিশালাকার সাপসহ আরও নানা আকর্ষণীয় প্রাণীর পরিবেশনা।বিশ্বখ্যাত পাপেটিয়ার,নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিচালনা করছেন শিল্পী মারভিন মিলার এবং সুজি উইলসন।এই আয়োজনের অনুপ্রেরণা এসেছে বিশ্বের বিভিন্ন প্রাণী থেকে,যার মধ্যে রয়্যাল মেনাজারির অংশ হিসেবে একসময় টাওয়ার অব লন্ডনে বসবাসকারী প্রাণীরাও রয়েছে।বিশেষ সুবিধা হিসেবে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা মাত্র £১ মূল্যে টাওয়ার অব লন্ডনে প্রবেশের সুযোগ পাবেন।আরও তথ্য ও টিকিটের জন্য টাওয়ার অব লন্ডনের ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like