টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পরবর্তী বাজেট গঠনে আপনার মতামত দিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের বার্ষিক বাজেট পরামর্শ কার্যক্রম শুরু করেছে।এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা,ব্যবসাপ্রতিষ্ঠান,কমিউনিটি সংগঠন এবং যারা এ বরোতে কাজ করেন,তারা নিজেদের মতামত জানাতে পারবেন এবং কোন সেবাগুলো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য সে বিষয়ে মত প্রকাশের সুযোগ পাবেন।কাউন্সিল স্বীকার করে যে চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এখনও অনেক মানুষের জন্য উদ্বেগের বিষয়। এ কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় বাসিন্দাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখা হচ্ছে।

দায়িত্বশীলভাবে অর্থ ব্যবস্থাপনার ফলে কাউন্সিল উচ্চমানের সেবায় বিনিয়োগ করতে, নতুন আবাসন নির্মাণে উৎসাহ দিতে,বিনিয়োগ আকর্ষণ করতে এবং আরও বেশি বাসিন্দা ও পরিবারের জন্য সহায়তা সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে।সাম্প্রতিক বাজেটের আওতায় ফস্টার কেয়ারারদের কাউন্সিল ট্যাক্স বিল বাতিল করতে £৭৮০,০০০ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্কুল পোশাক অনুদান কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে আরও দুটি বর্ষের শিক্ষার্থী এবং হাজারো স্থানীয় পরিবারকে সহায়তার আওতায় আনা হয়েছে।জরিপটি কাউন্সিলের ‘টক টাওয়ার হ্যামলেটস’ (Talk Tower Hamlets) পরামর্শ প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে এবং এটি ৩০ নভেম্বর সোমবার পর্যন্ত চলবে।আপনার মতামত জানিয়ে আগামী বছরের কাউন্সিল বাজেট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন।

You might also like