স্টেপনি ও পপলারে নতুন খেলার মাঠের উদ্বোধন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ স্থানীয় বাসিন্দাদের মতামত, ধারণা ও প্রত্যাশার ভিত্তিতে স্টেপনির শ্যান্ডি পার্ক এবং পপলারের উইল ক্রুকস এস্টেটে নির্মিত নতুন ও আধুনিক খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং লেইজার,কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন।
শ্যান্ডি পার্কের নতুন টডলার খেলার মাঠটি শিশুদের নিরাপদ, আনন্দময় ও সৃজনশীল পরিবেশে খেলাধুলার সুযোগ করে দিতে ডিজাইন করা হয়েছে। স্থানীয় পরিবার ও বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তৈরি করা এই প্রকল্পে যুক্ত হয়েছে নতুন ‘মি অ্যান্ড ইউ’ দোলনা,রাউন্ডঅ্যাবাউট,খেলনা গাড়ি এবং সেন্সরি প্লে প্যানেলসহ বিভিন্ন আধুনিক খেলার সরঞ্জাম।বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অন্তর্ভুক্তি ও সহজপ্রাপ্যতার বিষয়টিতে,যাতে সব সক্ষমতার শিশুরা সমানভাবে খেলাধুলা ও শেখার সুযোগ পায়।একইভাবে,পপলারের উইল ক্রুকস এস্টেটের পুরোনো খেলার স্থানকে নতুন রূপ দেওয়া হয়েছে।নতুন খেলার মাঠে রয়েছে দোলনা, সি-স, স্লাইডসহ ক্লাইম্বিং ফ্রেম, স্পিনিং বোল এবং সেন্সরি প্লে উপকরণ। এই উন্নয়নের ফলে এলাকার শিশু ও পরিবারগুলোর জন্য একটি নিরাপদ, প্রাণবন্ত এবং সামাজিকভাবে সংযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।শিশুদের জন্য আরও উন্নত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক খেলার পরিবেশ গড়ে তুলতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই বিনিয়োগ সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানান।