রাজধানীর বারিধারা থেকে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ নাশকতাসহ বিভিন্ন মামলায় নরসিংদী-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি।এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।এসআরবি এ তথ্য নিশ্চিত করেছে।বুধবার সকালে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন,উনি (হিরু) আমাদের কাছে আছেন।জানা যায়,লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো.নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী।তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয় এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

You might also like