দ্য লিটিল উইংস অব প্যারাডাইস’ নতুন প্রজন্মের শিকড়ের সন্ধান

হামিদ মোহাম্মদ
কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট,সত‍্যবাণী

লন্ডনঃ লন্ডনে মঞ্চস্থ হলো ‘দ্য লিটিল উইংস অব প্যারাডাইস’ নাটক।এ সিজন অব বাংলা ড্রামা’র এ নাটকটিমঞ্চায়নে ছিল ‘থিয়েটার শৈশব’নাট্য সংগঠন।জিয়াউর রহমানসাকলায়েন রচিত নাটকে অভিনয় করেন এক ঝাঁক শিশুকিশোর।পুর্ব লন্ডনের ব্রাডি আটর্স সেন্টারের তিয়েটার হলে ২১ নভেম্বর সন্ধ্যায়নাটকটি মঞ্চস্থ হয়।বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা পরিবারের সন্তান নিজ নিজশিকড় সন্ধান ও বিশ্ব মানবতার জয়গান ছিল তাদের মন ও মননে।কাশ্মীর,পাকিস্তান,গাজা,প্যালেস্টাইন ও বাংলাদেশের অভিবাসীসন্তানরা খূঁজতে থাকে যুদ্ধ নয়,শান্তির বার্তা নিয়ে মুক্ত আকাশেডানামেলার আশা। এমন আকাঙক্ষা ছিল কাহিনির শেষাবধি।

বাংলা ও ইংরেজি গানের কলি উচ্চারণের মধ্য দিয়ে তারা ভাসতেথাকে মানবাকাশে। বলতে থাকে নানা গল্প।প্রজন্ম থেকে প্রজন্মান্তরেছড়িয়ে দিতে উদগ্রীব ছিল তাদের কথোপকথনের পরম্পরা।তাদেরভাসায় আমরা মানব জাতি বিভিন্ন দেশে জন্ম নিলেও আমরা একমানব জাতি।ভিাজন নয়,ঐক্যই শান্তি।ছোট ছোট ডানা আমাদেরকিন্তু স্বর্গীয় শান্তির পুজারি সকলে।নাটেকে শিশুকিশোরকিশোরীদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক ও শ্রোতা।সকলেই ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম।বিভিন্ন চরিত্রে অভিনয়করেন ওয়াসিফা নাজ,ওয়ারিজিয়া আয়াত রিসানা,তাজরিন রহমান,তাইজিন রহমান তুরহান,তেহজিব জামান আজমী,রিসাত মেখ,রাইসা শেখ,কাজী আয়ান তাইয়ব ও মাহমিতা বিনতে সাজ্জাদ। নাটকটি পরিচালনায় ছিলেন লেখক জিয়াউর রহমান সাকলায়েন।

You might also like