Rent hardship found: ভাড়া বৃদ্ধিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ সরকারি সীমা অনুযায়ী ৬ এপ্রিল ২০২৬ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়া ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে।অধিকাংশ ভাড়াটের সাপ্তাহিক ভাড়া গড়ে বেড়েছে ৬ পাউন্ড ৭০ পেন্স।ভাড়া বৃদ্ধির কারণে আর্থিক সংকটে পড়া সিকিউর কাউন্সিল ভাড়াটেরা এই তহবিলে আবেদন করতে পারবেন,যদি তাঁরা নিজেরাই ভাড়া দেন এবং হাউজিং বেনিফিট,ইউনিভার্সাল ক্রেডিট বা পেনশন ক্রেডিট না পান।পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৬০,০০০ পাউন্ড এবং সঞ্চয় সর্বোচ্চ ৬,০০০ পাউন্ড হতে হবে। আবেদন মঞ্জুর হলে ছয় মাসের ভাড়া বৃদ্ধির সমপরিমাণ অর্থ সরাসরি ভাড়ার হিসাবে জমা হবে।সাপ্তাহিক বৃদ্ধি ৬ পাউন্ড ৭০ পেন্স হলে জমা হবে প্রায় ১৭৪ পাউন্ড।জুলাই ও অক্টোবর ২০২৬ এবং জানুয়ারি ২০২৭-এ ছয় সপ্তাহের আবেদনপর্ব নির্ধারিত।আগে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।আবেদন অনলাইনে।সহায়তা পেতে ফোন করুন ০২০ ৭৩৬৪ ৫০১৫ নম্বরে।

You might also like