শিক্ষক উপেন্দ্র কুমার দাশ স্মরণে
প্রদীপের মশাল জিয়িতে থাকুক অন্তরে
সুশান্ত দাস (প্রশান্ত)
যে প্রদীপ আলো দেয় ; জ্বলতে শেখায, জ্বালাতে শেখায়; পশ্চাৎপদতা ঠেলে স্বপ্ন দেখায়, জাগিয়ে তোলে সেই প্রদীপ ছিলেন বাবু উপেন্দ্র কুমার দাশ। ছিলেন ভাটির আলোকবর্তিকা গিরিধর উচ্চ বিদ্যালয়ের চতুর্থতম প্রধান শিক্ষক। ছিলেন আমাদের শিক্ষক। চিন্তা ও মননে শিক্ষকতাই যাপিত জীবনকে যার ছেদ করেছে ।
ভাটির জনপদ নিরবিচ্ছিন্ন ভাবে গ্রাম থাকলেও মূলত হাওর আর হাওর। প্রকৃতির আশীর্বাদ-অভিশাপের মাঝেই তার অবস্থান। ইতিহাসের পাতা ঘাটতে চোখে পড়ে ১৮১৯ খ্রিস্টাব্দের কথা। তখন শাল্লা স্টিমার ঘাটে পুলিশের একটি আন্ধাবোটের মাধ্যমে শাল্লা থানার(সুল্লা)জন্ম। প্রয়াত কমরেড শ্রীকান্ত দাশ লেখা হতে পাওয়া যায় আনুমানিক ১৯৪২ সালে “পদ্মলোচন উচ্চ বিদ্যালয় বাহাড়া”, ১৯৫৫ সালে “মথুর চন্দ্র উচ্চ বিদ্যালয় আনন্দপুর” নামে গড়ে ওঠলেও আঁতুড়ঘরে ঢলে পড়ে প্রতিষ্ঠানদ্বয়। এলাকায় মাথাচাড়া দিয়ে উঠছিল বর্ণসাম্প্রদায়িক গুজব। তৎকালীন ভাটির যাতায়াতের দ্বারখ্যাত আজমিরীগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে উক্তগুজবের সংবাদ। শেষমেশ গুজবকে টুটিমেরে এলাকার অন্ধকারাচ্ছন্নর কথা ভেবে ১৯৫৮ সালে মাথা উঁচু করে দাঁড়ায় আজকের গিরিধর। শুরুতে ইংরেজি “ই” অক্ষর আকৃতি টিনশেড ঘরদিয়ে স্কুল কার্যক্রম চালু হয়েছিল। পরে কালবৈশাখী প্রলয়ংকারী ঝড়ে লন্ডভন্ড হয়েগেলে কোন রকম অনুদান-সাহায্য ছাড়া আবার বাবু মহেন্দ্র মাস্টারের নিজস্ব কোষাগারের অর্থে “ই” প্যাটার্নে পাঠদানকক্ষ,দোতলা বিল্ডিং, অফিস কক্ষ একটানে প্রতিষ্ঠা করাহয়। এমতাবস্থায় পরপর তিনজন প্রধান শিক্ষক রদবদল হয়ে বাবু উপেন্দ্র মাস্টার উক্ত পদে অধিষ্ঠিত হন।
পিতা প্রকাশ চন্দ্র দাশ ও মাতা মহারানী দাশের পুত্র উপেন্দ্র কুমার দাশ। জন্ম ১৯৩৩ সালের ৩রা মে রোজ বুধবার। মৃত্যু ২০২৬ সালের ১৪ মে রোজ বৃহস্পতিবার। উপেন্দ্র স্যারের বর্তমান আবাসস্থল শাল্লা সদরের ঘুঙ্গিয়ারগাওঁ গ্রামে। যোগাযোগ ব্যবস্থা, কর্মজীবন,বাচ্চাদের লেখাপড়ার দিক চিন্তা করে হয়তো ঘুঙ্গিয়ারগাওঁ গ্রামে বাসা করেছিলেন। তিনি মূলত শাল্লার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের অধিবাসী।
স্কুলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন সময়ের প্রধান শিক্ষক ছিলেন বাবু উপেন্দ্র স্যার। উনার আগে আরো তিনজন প্রধান শিক্ষক ছিলেন যথাক্রমে বাবু সর্বানন্দ দাশ(যোগিমারা,খালিয়ীজুড়ি), বাবু প্রফুল্ল কুমার দাশ, বাবু বিকাশ চন্দ্র দাশ প্রমুখ। আনুষ্ঠানিকভাবে বাবু উপেন্দ্র মাস্টার ১৯৬১ সালের ১লা জুলাই গিরিধর উচ্চবিদ্যালয়ে যোগদান করেন আর ১৯৯৭ সালের ২রা মার্চ অবসরে যান। অতঃপর শাল্লা সদরে শুরু করেন শিশুদের নিয়ে চিন্তা। গড়ে ওঠে শিশুদের জন্য কিন্ডারগার্টেন। সেটারও দায়িত্ব নেন মাথাপেতে। ১৯৮৬ সালের ১লা অক্টোবর; শাল্লা সদরে গড়ে ওঠে ‘শাল্লা কলেজ’। প্রথম প্রথম একটি প্রতিষ্ঠান দাঁড়াতে যা হয়,’শাল্লা কলেজ’ও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ইংরেজি বিষয়ক শিক্ষকের ছিল চরম অভাব। সেখানেও বাবু উপেন্দ্র স্যারের ভূমিকা লক্ষনীয়। সেই সময়ের ছাত্র, বর্তমান বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি শাল্লা শাখার সাধারণ সম্পাদক অনাদি তালুকদার স্মৃতিচারণ করতে বলেন “ পেশায় আমিও একজন শিক্ষক কিন্তু উপেন্দ্র স্যার ছিলেন শিক্ষকতায় ব্রতী ‘জাত শিক্ষক’; এক সময় বাহাড়া ইউনিয়ন পরিষদের সামনে লম্বা টিনশেডের একটি ঘরে শাল্লা কলেজের ক্লাস হতো,ঐখানে বাবু উপেন্দ্র স্যার ইংরেজি পড়াতেন”।
আজ স্যার নেই। স্মৃতির পাতায় ভেসে বেড়াচ্ছে নানা স্মৃতি। আনন্দ,বেদনার স্মৃতি। বর্ষা মৌসুমে এক সময়ে ছাত্রদের অনুরোধে ছাত্র-শিক্ষক মিলে বিনোদনের জন্য ভিডিও ভাড়া করে ছবি দেখা হতো। আমাদের আনন্দ ছিল স্যারকে নিয়ে সিনেমা/ছবি দেখা। বেদনার মাঝে আছে- ‘ স্কুলে চলছিল ষাণ্মাসিক পরীক্ষা; আমার স্কলারশিপের টাকা অফিসে তোলতে গিয়ে স্কুলের বড়বোনকে স্কুল-ফি/ পরীক্ষার ফি সময় মতো না দিতে পারায়, ঐ বড় বোনটির চোখের জল দেখা; ৯৬সালে স্কুলে কোন একজন ছাত্র পাস না করা। আনুষ্ঠানিকভাবে ১৯৯২ হতে ১৯৯৭ সাল পর্যন্ত, পাঁচবছর আমরা স্যারকে পেয়েছিলাম। আমরাই ছিলাম স্যারের অবসরে চলে যাওয়া সময়ের শেষ ব্যাচ। প্রশ্ন আসে অবসর মানেই কি পেশা জীবনের সমাপ্ত? শ্রদ্ধাষ্পদ উপেন্দ্র স্যার ব্যতিক্র! আপাতদৃষ্টিতে পঞ্জিকা-ক্যালেন্ডারের দিন-তারিখ মতে গিরিধর উচ্চবিদ্যালয় হতে অবসর নিয়েছিলেন ঠিক কিন্তু চিন্তা-মনন-মগজে শিক্ষকতা যে মানুষের ব্রত সেখানেতো আর অবসর মানে সমাপ্ত বলা মুশকিল।
বাবু উপেন্দ্র স্যারের জীবিত কাল ৯৩ বছর ৩দিন (প্রায়)। এর মাঝে শুধু গিরিধর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ৩৫বছর ৮মাস ১দিন (প্রায়)। অতঃপর শাল্লা কলেজ, কিন্ডারগার্টেন তো আছেই। তারমানে সেই ১৯৬১ সাল হতে শিক্ষকতা শুরু হওয়া থেকে আমৃত্যু শিক্ষকতার প্রদীপ জ্বালিয়ে গিয়েছেন। যে প্রদীপের মশালে আমরা আলোকিত; এলাকা আলোকিত। এমন প্রদীপের মশাল জিয়িতে থাকুক অন্তরে, প্রজন্ম হতে প্রজন্মে।
লেখক পরিচিতঃ সুশান্ত দাস (প্রশান্ত)
সেইন্ট ক্যালিক্সট, কানাডা।