হৃদয়ে৭১-এর সাংগঠনিক কমিটি গঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ গত ১৫ নভেম্বর বিকালে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে হৃদয়ে৭১-এর এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন হৃদয়ে৭১-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।সভা পরিচালনা করেন অন্যতম প্রধান সংগঠক আলীমুজ্জামান।হৃদয়ে৭১-এর অতীত কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী হিমাংশু গোস্বামী,কমিউনিটি ব্যক্তিত্ব মতিউর রহমান মতিন, ব্যারিস্টার মাহারুন আহাম্মেদ মালা,প্রকৌশলী সাকির আহম্মদ,সৈয়দ হামিদুল হক, হাসনিন চৌধুরী,কিটন শিকদার,অলোক সাহা,মোজাফফর হোসেন বাবুল,এম এ রব মিন্টু, গোলাম রসুল খান,মিফাতুল নূর, সিরাজুল ইসলাম,এম অনিক প্রমুখ।প্ল্যাটফর্মটির কার্যক্রম আরও বিস্তৃত করা এবং আরো কার্যকরী উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে উপস্থিত সকলে আলোচনা ক্রমে একটি সাংগঠনিক কমিটি গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে দেওয়ান গৌস সুলতানকে আহ্বায়ক,আলীমুজ্জামান ও ব্যারিস্টার মাহারুন আহাম্মেদ মালাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

এ ছাড়াও পরিচালক পদে রয়েছেন-নিলুফা ইয়াসমীন হাসান,মুজিবুর হক মনি,উর্মী মাযহার,ড.হাসনীন চৌধুরী,কীটন শিকদার,অলোক সাহা ও গোলাম রসুল খান।সদস্যদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক,বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান,হিমাংশু গোস্বামী,শাহ ফারুক আহমদ,ড.আনসার আহমদ উল্লা,মতিউর রহমান মতিন,সাংবাদিক মতিয়ার চৌধুরী,স্বাধীন খসরু,তপন সাহা,লিপি হালদার সহ অন্যান্য।বাঙ্গালী জাতীয়তাবাদের আদর্শে,মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পক্ষে হৃদয়ে৭১-এর কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নেতৃবৃন্দ প্রত্যয় ঘোষনা করেন।

You might also like