আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্যশিল্পী ফাউন্ডেশনের চমৎকার আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন: বিলেতের মাটিতে স্বনামধন্য নৃত্য শিল্পীদের সমন্বয়ে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ ইউ কে শাখার পক্ষ থেকে উদযাপিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ এবং শুভ নববর্ষ ১৪৩৩।২০২৪ সালে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি, কিংবদন্তী নৃত্যশিল্পী, নৃত্য সারথি লায়লা হাসানের উদ্যোগে টরণটো, আমেরিকা’র পাশাপাশি ইউ কে তেও এন এফ বি -এর একটি শাখার পরিকল্পনা করা হয় এবং গত ২৬শে এপ্রিল ২০২৫ এ,বাংলাদেশিদের মিলন স্থল টাওয়ার হামলেটস -এর আলতাব আলি পার্কে, লন্ডনের নৃত্যশিল্পী ও সংস্কৃতিমনা সমন্বয়কদের একত্রিত অংশগ্রহণের মাধ্যমে এন এফ বি ইউ কে’র বর্নাঢ‍্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আর তারই ধারাবাহিকতায়, গত ২৬শে এপ্রিল ২০২৬ এ লন্ডনের রেডব্রীজ বোরোতে উদযাপিত হয়,আন্তর্জাতিক নৃত‍্য দিবস ২০২৬।

আন্তর্জাতিক নৃত্য দিবসে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, পরিবেশনা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়, যা মানুষকে নৃত্যের সাথে জড়িত হতে এবং এর বৈচিত্র্য এবং শৈল্পিক প্রকাশে উৎসাহিত করে। এন এফ বি ইউ কে – এর অভিজ্ঞ নৃত‍্য শিল্পীরা বর্নিল নৃত‍্যের মাধ্যমে, এবছরের আন্তর্জাতিক নৃত্য দিবসকে বাংলার ষড়ঝতুর রূপের দ্বারা নৃত‍্যের ছন্দে এবং তালে তালে অপূর্বভাবে উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়।এন এফ বি ইউ কে শাখার সভাপতি রুবাইয়াৎ শারমীন ঝরা শুভেচ্ছা বক্তব‍্যে জানান,নৃত্যকে সংস্কৃতির একটি অন্যতম শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠিত ও উদযাপন করা এবং সমাজে নৃত্যের প্রচার, প্রসার ও গুরুত্ব তুলে ধরাই এই সংস্থার উদ্দেশ্য। এটাকে সামনে রেখে তাঁরা এগিয়ে যেতে প্রতিস্রুতিবদ্ধ।

বর্নিল নৃত‍্যানুষ্ঠানে অংশগ্রহণে করেন- স্বনামধন‍্য নৃত‍্যশিল্পী মনিরুল ইসলাম মুকুল, বহুমুখী নৃত‍্যশিল্পী নীহারিকা ভৌমিক, বাফা ইউ কে’র শিশুশিল্পী দেবিনা রায়, বাফার নৃত‍্য শিক্ষক কাজী ফারহানা আখতার, এন এফ বি ইউকে’র সম্পাদক মেহবুবা সুলতানা লিথি, বার্মিংহাম থেকে আগত অভিজ্ঞ নৃত‍্যশিল্পী ওয়াফি রহমান অনন‍্যা ।অনুষ্ঠানটি সমাপ্ত হয় কমিউনিটির পরিচিত মুখ সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ নৃত‍্য “ধামাইল” এর মাধ‍্যমে।অনুষ্ঠানটি সার্বিক সহায়তায় ছিলেন সোনিয়া সুলতানা, রোকসানা হাসি সোনিয়া, শায়লা শারমীন, মেসবাহ শহীদ, মাসুদ জামান,অপু চৌধুরী।আরো উপস্থিত ছিলেন লেখিকা মাহফুজা রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাব আহমেদ বাচ্চু, সংগঠক আব্দুল আজিজ,নৃত্যশিল্পী সুণিতা চৌধুরী, নৃত্যশিল্পী তাবাসসুম ইসলাম রুপা, লোপা রাজ্জাক ও আরও অনেকে।পরবর্তীতে রকমারী দেশীয় খাবার পরিবেশনার মাধ‍্যমে নববর্ষকে বরণ করা হয়।উষ্ণ আপ‍্যায়নের পর, আগামীতে নৃত‍্যশিল্পকে ব্রিটেনের চারিদিকে প্রসার করার প্রতিশ্রতি দিয়ে শেষ হয় এই বছরের বর্নিল এবং সুসংগঠিত নৃত‍্য দিবস উদযাপন।এই অনুষ্ঠানটির পিছনে যে দলগুলো অবিশ্রান্ত ভাবে কাজ করে চলেছে তারা হলোঃ ট্রিওআর্টস, সোনিয়ায ফিউশন,আপনঘর এবং বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস ইউ কে।

You might also like