ইকরা বাংলা টিভির উদ্যোগে লন্ডনে সাওতুল কোরআনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ইকরা বাংলা টিভির উদ্যোগে লন্ডনের সুপরিসর মেফেয়ার ভেন্যুতে জাতীয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাওতুল কোরআন-এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ ডিসেম্বর, রবিবার, বৃটেনের বিভিন্ন শহর থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা এ গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে যোগদান করেন।বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে আল কোরআনকে কেন্দ্র করে ছিল এক মনোমুগ্ধকর আয়োজন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ।আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাওতুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লুঠনের হামজা শাহজাদ। সাউতুল কুরআন ২০২৫ ইং প্রথম স্থান অর্জন করে তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন তিন হাজার পাউন্ডের চেক ও ক্রেস্ট। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে দুই হাজার পাউন্ডস পেয়েছেন লন্ডনের আয়শা মোহাম্মদ, আর ৩য় স্থান অর্জন করে এক হাজার পাউন্ডস পেয়েছেন বারমিংহামের ইব্রাহীম নানা।

ইকরা বাংলা টিভির উদ্যোগে জাতীয় পর্যায়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে ইউকের প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপ অতিক্রম করে ১২ জন প্রতিযোগী ফাইনালে উত্তীর্ণ হন। ইকরা বাংলা টিভির পরিচালক ও সাওতুল কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক শায়খ ক্বারী হুজাইফার সার্বিক তত্ত্বাবধানে বিকেল ৪টায় ফাইনাল প্রতিযোগিতা শুরু হয়। বিচারক প্যানেলে আরও ছিলেন শায়খ ক্বারী সৈয়দ আনিসুল হক, শায়খ ক্বারী জিয়াদ, শায়খ ক্বারী আব্দুর রহমান এবং মুফতি আব্দুল মুহিত।
ইকরা বাংলা টিভির উদ্যোগে অনুষ্ঠিত সাওতুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আবুল হাসানাত ।সহযোগী ছিলেন মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকরা বাংলা টিভির সিনিয়র দায়িত্বশীল ইমাম শাহীন এবং রানা হামীদ।

আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কোরআনের তিলাওয়াত শুনে উপস্থিত হাজারো শ্রোতাবৃন্দ মুগ্ধ হন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের বিশিষ্ট আলেম ডঃ মুফতি আব্দুর রহমান ইবনে ইউসুফ মাঙ্গেরা।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান, ইশ্ট লন্ডন মসজিদের ইমাম শায়েখ আব্দুল কাইয়্যেম, মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী এবং শায়েখ খিদির হুসাইন।অনুষ্ঠানে বিশিষ্ট জনের মধ্য উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদির সালেহ,মাওলানা ফয়েজ আহমদ,মাওলানা ছাদিকুর রহমান,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,মাওলানা শাহ মিজানুল হক,মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা মামনুন মহিউদ্দীন,মাওলানা আশফাকুর রহমান,মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা শেখ মনোয়ার,মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ৷

আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত বৃটেনের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শক আল কোরআন কনফারেন্সে সংযুক্ত ছিলেন। বৃটেনের বিশিষ্ট আলেম ডঃ মুফতি আব্দুর রহমান ইবনে ইউসুফ মাঙ্গেরার দোয়ার মাধ্যমে আল কোরআন কনফারেন্সের সমাপ্তি ঘটে।আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআন অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ এবং সম্মেলন বাস্তবায়ন কমিটির সম্মানিত দায়িত্বশীলবৃন্দ—শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মুফতি সালেহ আহমদ, মাওলানা আব্দুল বাসীত, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ইমাম শাহীন এবং রানা হামীদ।

You might also like