এডভোকেসি ফর গ্রীন এনার্জি’র উদ্যোগে ক্লাইমেট চেঞ্জ হেলথ ইমার্জেন্সি শীর্ষক সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত‍্যবাণী

লন্ডন: গত শুক্রবার ৩রা জুলাই পরিবেশবাদী সংগঠন এডভোকেসি ফর গ্রীন এনার্জি ও নেট জিরো নিউজলেটারের উদ্যোগে ক্লাইমেট চেঞ্জ হেলথ ইমার্জেন্সি শীর্ষক এক সেমিনার রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান সংগঠক ও নেট জিরো নিউজ লেটারের এডিটর সৈয়দ ইকবালের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে সাসেক্স ইউনিভার্সিটির প্রফেসর অব গ্লোবাল হেলথ প্রফেসর শাহাদুজ্জামান, ক্যান্সার কনসালটেন্ট ড. ইমতিয়াজ আহমেদ এবং আপাসনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান (এমবিই) আলোচনা করেন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সেমিনারে রেডব্রীজের ডেপুটি মেয়র সাইদা চৌধুরী, কাউন্সিলর সায়মা আহমেদও বক্তব্য রাখেন। সংগঠনের কো-ফাউন্ডার সৈয়দা তামান্না সমাপনী বক্তব্য দেন এবং পরে ‘উই শেল ওভারকাম’ সমবেত সঙ্গীতের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ ইকবাল এবং তাকে সহযোগিতায় ছিলেন শিক্ষাবিদ এরিনা সিদ্দিকী সুপ্রভা। আলোচক পরিচিতি পাঠ করেন তাহুর সৈয়দ, আরাফ আহমেদ, ফিলজা সাইদা এবং হ্যারি সুপ্রিয়া।

You might also like