গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা, বোর্ড ঘোষণা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা, ৪১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরস কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল বিপুল সংখ্যক ট্রাস্টিবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।১লা মার্চ,রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে সংগঠনের সদস্যবৃন্দের অংশগ্রহণে এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ দিলোয়ার হোসেন।সভা পরিচালনা ও সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার।আয়-ব্যয়ের আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু।বার্ষিক ও আর্থিক রিপোর্টের উপর আলোচনায় সদস্যদের বিভিন্ন প্রশ্নে সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।

অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল।নির্বাচন কমিশনার সায়াদ আহমেদ সাদের পরিচালনায় উপস্থিত ছিলেন অপর নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদার। এ সময় নির্বাচন কমিশন কর্তৃক ৪১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরসের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন London Borough of Tower Hamlets-এর লেবার পার্টি সমর্থিত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, City of Westminster-এর কাউন্সিলর,লেখক ও সাংবাদিক আব্দুল আজিজ ত্বকি, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ ও আহবাব হোসেন।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সংগঠনের সাবেক উপদেষ্টা ছড়াকার আবু তাহের, আব্দুল বারী নাছির,আমিনুল হক জিলু, সহ-সভাপতি হেলাল উদ্দিন,ইকবাল আহমদ চৌধুরী, হুমায়ূন কবির চৌধুরী একলিম, ফখরুল ইসলাম,হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, রফিকুল ইসলাম নজরুল,ফারুক উদ্দিন,মোহাম্মদ জামিল আহমদ, সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন ও তারিক খান,লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, সাংবাদিক সুয়েজ মিয়া,সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান, সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার,মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরী,ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য আব্দুল আহাদ কয়েছ, শাহীন আহমেদ,মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম, বোর্ড অব ডাইরেক্টরস সদস্য আব্দুল আজিজ ফারুক,আব্দুস শুকুর,রহিম উদ্দিন, সালেহ আহমদ,মারুফ আহমেদ,গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র ইসি সদস্য সুহেল আহমেদ, আব্দুন নূর,জামালুর রহমান, জিল্লুল করিম চৌধুরী,সুলতান হায়দার,মোহাম্মদ ইকবাল হোসেন,নজরুল ইসলাম,আব্দুল হামিদ,খালেদ শিপু,জামিল আহমদ, তারেকুজ্জামান,মোহাম্মদ ফজলুর রহমান,জুনেদ আহমদ,আতাউর রহমান সেলিম, আব্দুর রউফ,সাদেকুজ্জামান লিপু,হাসান আহমেদ,শামছুল ইসলাম শিপু,লিমন জামান প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভায় উপস্থিত সকলকে ইফতারি পরিবেশন করা হয়। ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইয়ান আহমেদ সাদ এবং মোনাজাত পরিচালনা করেন আব্দুল মুনিম জাহেদী ক্যারল।সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সাধারণ সভা, বোর্ড ঘোষণা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

You might also like