গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র তৃতীয় সমুদ্র সৈকত ভ্রমণ ২০২৬
নিউজ ডেস্ক
সত্যবাণী
যুক্তরাজ্যে: আগামী ১৯ জুলাই ২০২৬,রোববার,গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে আনন্দঘন সমুদ্র সৈকত ভ্রমণের।যুক্তরাজ্যের মনোরম Eastbourne Beach এ দিনব্যাপী এ আয়োজনে শতাধিক গোলাপগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হবে সৈকত এলাকা।গোলাপগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক আগ্রহের কারণে ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে দুইটি বিলাসবহুল বাস নিশ্চিত করা হয়েছে।ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে থাকছে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এর মধ্যে রয়েছে ফুটবল,ভলিবল,দৌড় ও রশি টানাটানি প্রতিযোগিতা।পাশাপাশি থাকবে কৌতুক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর বাউল গান।প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।অংশগ্রহণকারীদের জন্য সংগঠনের পক্ষ থেকে থাকছে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের স্ন্যাকস।এছাড়া সবাইকে একই সাজে সজ্জিত করতে উপহার হিসেবে প্রদান করা হবে বিশেষ টি-শার্ট।আয়োজকরা সকল গোলাপগঞ্জবাসীকে পরিবার-পরিজন নিয়ে এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।আজই আপনার নাম নিবন্ধন করুন।