জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০ জুলাই (সোমবার) পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাংবাদিক,রাজনীতিবিদ,ব্যবসায়ী,সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও,টিভি ও পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী সভাপতিত্ব করেন।তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও,টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল।পবিত্র কোরআন তিলাওয়াত করেন রেডিও,টিভি ও পিস হোমের পৃষ্ঠপোষক খতিব মাওলানা শেখ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ,চ্যানেল এস ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি,ড. আলাউদ্দিন আহমদ, ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মনসুর আহমদ খান,মাহবুবা আহমদ,রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম,সাবেক কাউন্সিলর শাম ইসলাম,এশিয়ান কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খান,ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ,এলবি২৪ টিভি-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ,হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের চীফ ট্রেজারার রফিকুল হায়দার,নাসিম আহমদ,গোলাম রব্বানী চৌধুরী,এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত খান,শাহজালাল ইসলামি ব্যাংকের ডিরেক্টর কুশিয়ারা ও গ্রুপের চেয়ারম্যান হারুন মিয়া সিআইপি,রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট ও বিয়ানিবাজার কান্সার হসপিটালের ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ অহিদ উদ্দিন,আফসার হোসেন আনাম,সাবেক কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম,রেডিও টিভি ও পিস হোমের ভাইস চেয়ারম্যান মানিক মিয়া,বাংলাদেশ সেন্টারের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান,সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর উপস্থাপক তোফায়েল আহমেদ,সালমা আহমেদ,দর্পন সম্পাদক সাংবাদিক রহমত আলী,অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী,ব্রিকলেন বিজনেস এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট তৈমুছ আলি,লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন,ইভেন্ট সেক্রেটারি ও চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর রুপি আমিন,শাহিন আমিন,নির্বাহী সদস্য এনামুল চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, বর্নবাদ বিরোধী আন্দোলন নেতা আব্দুল মুকিত, চলচ্চিত্র অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া,সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি পিস হোমের মানেজিং ডিরেক্টর গোলাম রব্বানী রুহি আহাদ,জয়নাল চৌধুরী।সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি পিস হোমের পেট্রনদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে – গোলাম রসুল মুহি আহাদ,রুমা আহাদ,রিমা আহাদ, সরকুম মোহাম্মদ খালেদ আহমেদ,ফাহিম মাসুদ,শাহিন আহমেদ উজ্জ্বল,সোহেল চৌধুরী,সুহেল হক,মোহাম্মদ নজমুল হুদা,শাহ খালিদ চৌধুরী,সৈয়দ মুস্তাফিজুর রহমান,মোহাম্মদ ওয়ারিছ আলী,মোহাম্মদ জিয়াউল ইসলাম,সুজন ইসলাম,এখলাছুর রহমান খান,নাহিদা মিসবাহ, হাফিজ নাহমাদ মিসবাহ,সাইফুর খান,বিশিষ্ট কমিউনিটি নেতা ফয়সাল আহমেদ, লাভলী বেগম,সুমা খান,আসিফ আহমেদ,মিজানুর রহমান,নানজিবা নিশাত নাসিমা,মুজিবুর রহমান মুজিব এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা জানান, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও বর্তমানে এলবি২৪ টিভির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।একই সঙ্গে এর সহযোগী মানবিক উদ্যোগ ‘পিস হোম’-এর মাধ্যমে বাংলাদেশে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।এসব কার্যক্রমের মধ্যে রয়েছে চিকিৎসাসেবা প্রদান,বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র বিতরণ,পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ,প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান,টিউবওয়েল স্থাপন এবং দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ।অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা,সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন,সাবেক সভাপতি এম. এ. আহাদ, মাহমুদুর রশীদ এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড-এর প্রতিষ্ঠাতা এনাম আলী,এমবিই-কে।তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেন শাহেদ আহমদ (গ্র্যান্ড রাসই রেস্টুরেন্ট), হারুন মিয়া,সিআইপি ও শামসুল ইসলাম সেলিম (উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্ট), ব্যারিস্টার লুতফুর রহমান (ওয়ার্ক পারমিট ক্লাউড),আব্দুস সামাদ (ভ্যান্টেজ ম্যানেজমেন্ট গ্রুপ),রফিক হায়দার (বাংলা টাউন গ্রুপ),তোফাজ্জল আলম ও বাবুল চৌধুরী (সোনারগাঁও রেস্টুরেন্ট) এবং মালেক আহমেদ (সিলভার সার্ভিস ক্যাটারিং)।এছাড়া অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন এলবি২৪ টিভি-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ,হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয় এবং ক্যামেরাপার্সন তানভীর আহমেদ অপু।
অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজের মাধ্যমে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি হয়।