টাওয়ার হ্যামলেটসে ফ্রি GCSE লেঙ্গুয়েজ কোর্স চালু ১৩ সেপ্টেম্বর থেকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের Young Community Languages (YCL) এর উদ্যোগে বারার ১১ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই লেঙ্গুয়েজ কোর্স চালু হচ্ছে।কোর্সগুলো ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে এবং এতে আরবি,বাংলা ও ম্যান্ডারিন ভাষা শেখার সুযোগ থাকবে।প্রতি রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হোয়াইটচ্যাপেল,ওয়াটনি মার্কেট এবং ক্রিস্প স্ট্র্রীট মার্কেটে অবস্থিত আইডিয়া স্টোরে ক্লাস অনুষ্ঠিত হবে।আবেদন করতে পারবেন টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী,বারায় অধ্যয়নরত অথবা যাদের অভিভাবক এই বারাতে কর্মরত।সীমিত আসনের এই কোর্সে অংশ নিতে আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অনলাইনেও আবেদন করতে পারবেন।