বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতির সভা অনুষ্টিত
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতির কার্যকরী পরিষদের সভা এক অনুষ্টিত হয়েছে গত ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার। পুর্ব লন্ডনের কমার্শিয়াল ষ্টিটের একটি হলে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেইন। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন কোষাধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ ফয়ছল।
সদস্য মস্তাব আলির তেলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হওয়া সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি জনাব মোঃ মুজাহিদুল ইসলাম মুজাহিদ ।

বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে তাই, সকল সদস্যেদের প্রতি আগামি নুতন কমিটি গঠনের প্রস্তুতি গ্রহনের জন্য সভায় আহবান জানানো হয়। নুতন কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠন করা হয় সভায়।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন
সমিতির প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জনাব নঈম উদ্দিন রিয়াজ, জনাব মুহিবুর রহমান মুহিব, জনাব মৌঃ জিল্লুর রহমান, জনাব মাহতাব চৌধুরী ও জনাব সাহাব উদ্দিন চঞ্চল।
এই কমিশনারবৃন্দই বিগত বেশ কয়েক বছর হতে নির্বাচন কমিশনার হিসেবে অত্যান্ত দক্ষতা ও নিরপেক্ষতার সাথে কমিটি গঠন করে আসছেন।
সভায় উপস্হিত ছিলেন, জনাব মিসবাহ উদ্দিন সানি, সেতু আহমেদ, আব্দুল হাকিম হাদি, দেলোয়ার হোসেন দিলু, মিসবাহ্ রহমান, আকরম আলী এমাদ, আতাউর রহমান আবু, মস্তাব আলী, আবিদুর রহমান শিমু, সুলতান আহমেদ, শিপন আহমেদ, রোকন উদ্দিন, রুহুল আলম, দিলাল উদ্দিন, সাদেক আহমেদ, রুহুল আমিন, জাহাঙ্গির সিদ্দিক, মুন্না আহমেদ রাজু, শামীম আহমেদ, আতিকুর রহমান মোহন ও হাবিব আহমেদ শিপলু প্রমুখ।