বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক আহমদের জীবনাবসান
নিউজ ডেস্ক
সত্যবানী
লন্ডন, ১৯ ডিসেম্বর: একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক আহমদ শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে। মৃতু্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অনেক আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে নামাজে জানাজা শেষে প্রথা অনুযায়ী বিলেতের মুক্তিযোদ্ধারা তাদের রনাঙ্গনের সহযোদ্ধা রাজ্জাক আহমেদকে শেষ গার্ড অব অনার দিয়ে বিদায় জানান। এরপর তাঁকে গার্ডেন অফ পিস করস্থানে দাফন করা হয়।
এদিকে, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়।