যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি৯৩ ব্যাচের পুনর্মিলনী
কমিউনিটি করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: স্মৃতির টানে প্রাণের আঙ্গিনায় -দীর্ঘ ৩৪ বছর পর আবারও কৈশোরের প্রাণোচ্ছল মেলবন্ধনে কিছুটা সময়ের জন্যে ফিরে যেতে আয়োজন করা হয়েছিলো সুনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় এসএসসি ৯৩ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান ।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ৯৩ ব্যাচের সকলের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে প্রাণভরে আড্ডা আর স্কুলজীবনের সুখস্মৃতি রুমন্থনে কিছুটা সময়ের জন্য সবাই ফিরে গিয়েছিলেন প্রাণের স্মৃতিময় ক্যাম্পাসে। পাশাপাশি শ্রদ্ধা ভালোবাসায় স্বরণ করেন প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দকে ।
মিলনমেলার প্রধান আকর্ষণ ছিলো লন্ডন শহরে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন আলোকিতজনদের উপস্থিতি।
গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার লন্ডনের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণপর্ব যৌথভাবে পরিচালনা করেন সাজিদুর রহমান ও সুহেল আহমেদ ।
স্মৃতিচারণে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যথাক্রমে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজচত্বরে বেড়ে ওঠা রাজনীতিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাসেম, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি মল্লিক শাকুর ওয়াদুদ, বিশিষ্ট আইনজীবী সৈয়দ শাহীন, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক সৈয়দ জহরুল হক, যুবনেতা মোঃ তারিফ আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবীমুখ শাহ আলম কোরেশী, সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের সাবেক সভাপতি সৈয়দ তারেক আহমেদ ও বর্তমান সভাপতি সৈয়দ আশফাক আহমেদ, সদ্য সাবেক সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ, ছড়াকার হিলাল সাইফ, মাহবুবুর রহমান কোরেশী ও সৈয়দ জামিল প্রমুখ ।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা ৯৩ ব্যাচের এরকম উদ্যোগকে বৃটেনের বুকে প্রাক্তন শিক্ষার্থীদের মহা মিলনের একটি প্রাথমিক অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
৯৩ ব্যাচের মধ্যথেকে স্মৃতিচারণ করেন শেখ রেজওয়ানুর রহমান, কয়ছর মিয়া, রয়েছ মিয়া, আলী আকবর, হিফজুর রহমান, রায়েছ মিয়া, সোয়েব আহমদ, মল্লিক মোসলেহ উদ্দিন মিটু, লুৎফর রহমান মেরাজ, আব্দুল মুমিত নিজাম, শাহেদ ইমরান, ওমর শরীফ পিয়ার, সৈয়দ শাহীন, শেখ তাহের প্রমুখ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শরীফ আহমেদ, আবু আহমেদ মসকুর, মজনু সাবের, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ সুমন ও সৈয়দ সাকির প্রমুখ ।