লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ

মতিয়ার চৌধুরী
সত‍্যবাণী

লন্ডন: লন্ডনে প্রাবন্ধিক, গবেষক শিক্ষা প্রশাসক  শাহমনসুর আলী নোমানবেস্ট ফিচার রাইটারঅব দ্যা ইয়ার২০২৫সম্মাননায় ভূষিত হয়েছেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির(ইউকেবিআরইউ) উদ্যোগে  অ্যাওয়ার্ড প্রদান অভিষেক অনুষ্ঠানেসংগঠনের সদস্যদের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত সেরা  ফিচার, কলাম  প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে সম্মাননার জন্য নির্বাচিতকরা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন একাডেমিতেইউকেবিআরইউ সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান এর সভাপতিত্বে সেরক্রেটারী  আব্দুল বাছির  এর প্রাঞ্জল উপস্থাপনায়  আয়োজিতএই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, কলামিস্ট, গবেষক সামাজিকসাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদেরউপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ এক আনন্দঘনসমাবেশে রূপ নেয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টেরসদস্য ফয়সল চৌধুরী এমবিই,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতছিলেন লুটন কন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর শাহানারা নাসেরএবং ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদইসলাম। সমাজসেবা,লেখালেখি,গবেষণা আলোকচিত্র এই চারধারার সম্মিলনে শাহ মনসুর আলী নোমান সমাজকে দেখেন গভীরমানবিক দৃষ্টিতে,যা তাঁকে প্রজ্ঞাবান ব্যক্তিত্বে পরিণত করেছে। তাঁরপিতা ছিলেন একজন সমাজকর্মী,জনপ্রতিনিধি শিক্ষানুরাগীমানুষ। মানবসেবা  সামাজিক দায়বদ্ধতার আদর্শ শৈশবেই তাঁরমানসগঠনে গভীরভাবে প্রোথিত হয়। মনসুর নোমান রাষ্ট্রবিজ্ঞানবিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে এমজিএস (দ্বিতীয়মাস্টার্স) সম্পন্ন করে মেধাক্রমে ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন।জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে (এমসি কলেজ,সিলেট) ১৯৯৮ সালেরাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি এবং ২০১৬ সালে(মেট্রোপলিটন কলেজ,সিলেট) এলএলবি  ডিগ্রি লাভ করেন।বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এরপোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাইন জার্নালিজম‘ (২০২০২১) প্রোগ্রামে অধ্যয়নকালে যুক্তরাজ্যেগমন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথেএলএলএম  প্রোগ্রামে অধ্যয়নরত। পেশাগত জীবনে নর্থ ইস্টইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকরেছেন। নোমান ছাত্রজীবন থেকেই গণমাধ্যমের সাথে সম্পৃক্ত।তাঁর কলাম,প্রতিবেদন আলোকচিত্র প্রকাশিত হয়েছে বাংলাবাজারপত্রিকা,আজকের সূর্যোদয়, ইত্তেফাক, লাল সবুজ, মানবজমিন, রূপালী বাংলাদেশ, বাংলাদেশের খবর, প্রথম আলো, ভোরের কাগজ,খবর বাংলাদেশ লন্ডনে কলামিস্ট গবেষক শাহ মনসুর আলী নোমান এরবেস্ট ফিচার রাইটারঅ্যাওয়ার্ড লাভ, দৈনিক কালবেলা (অনলাইন) এবং সিলেট বিভাগ থেকেপ্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সম্পাদিত  মৃদুভাষণ পত্রিকায় তাঁর লেখা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানের কয়েকটি পর্বেবিভিন্ন বিষয়ের উপর তাঁর ধারণ করা ছবি সম্প্রচারিত হয়েছে। ইংল্যান্ড থেকে প্রকাশিত ‘Burnley Express’ পত্রিকায় তাঁর ধারণকৃত আলোকচিত্র  প্রকাশিত হয়েছে।

সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় রাস্তাঘাটের সমস্যা, যোগাযোগ শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, রাজনীতি মানবাধিকার এই বিষয়গুলোতাঁর লেখার প্রধান উপজীব্য। তাঁর একাধিক প্রতিবেদন সংশ্লিষ্টকর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাস্তব উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণেভূমিকা রেখেছে, যা একজন লেখকের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বলদৃষ্টান্ত।ভোরের কাগজ  ‘এই সময়পত্রিকা কর্তৃক পুরস্কৃত অভিনন্দিত হন। তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সংগঠন ইউকে বাংলারিপোর্টার্স ইউনিটির সদস্য। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট;কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট এবংবাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন (এফপিএবি), সিলেটইউনিট এর আজীবন সদস্য।এফপিএবি সিলেট শাখার ২০১৮২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে তিনি নির্বাচনকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সলিমুল্লাহ মুসলিমহল (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রাক্তন ছাত্র সমিতি এবং ঢাকাবিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরআজীবন সদস্য। মানবিক সহায়তার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনিসেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড(CRP), বাংলাদেশ এর সিলভার মেম্বার  হিসেবে সম্মানিত হন।সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৩ ডিসেম্বর ২০১৬ খ্রিস্টাব্দেউদার দিগন্ত সাহিত্য সংসদ পাঠাগার (কুলাউড়া, মৌলভীবাজার) কর্তৃক তিনিরেডিয়েন্ট অ্যাওয়ার্ড ভূষিত হন। জাতিসংঘ ঘোষিতবিশ্ব শান্তি দিবস (২১ সেপ্টেম্বর ২০১৬) উপলক্ষে বাংলাদেশমানবাধিকার কমিশন সিলেট জেলা মহানগর শাখার উদ্যোগেআয়োজিত অনুষ্ঠানে তিনি সম্মাননা  লাভ করেন।

You might also like