সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ হিলাল সাইফ
সত‍্যবাণী

লন্ডন: সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে লন্ডন মাইক্রো বিজনেস সেন্টারে ২রা ফেব্রুয়ারী সোমবার এক আবেগঘন স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সঙ্গে বিভিন্নভাবে সংশ্লিষ্ট প্রয়াত গুণীজনদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি আব্দুল আলী রউফ। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিজিল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জনাব শফিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক লালা মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, উপদেষ্টা হরমুজ আলী, জামাল হোসেন চৌধুরী, সফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, শামস উদ্দিন চৌধুরী রুমি, ড. সামসুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

স্মরণ সভায় প্রয়াত সাজ্জাদ মিয়া এমবিই, গিয়াস মিয়া, আবু সুফিয়ান, সুফি মিয়া, কাজী রুবি হক, মজুমদার মিয়া, সৈয়দ নুরুল আমিন হায়দার ও ক্বারি মুহিবুর রহমান শিপন-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তব্য প্রদান করা হয়।

মরহুম সাজ্জাদ মিয়া এমবিই’র স্মৃতিচারণ করেন নুরুল হক লালা মিয়া ও হরমুজ আলী। মরহুম সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়াকে নিয়ে আলোচনা করেন আলতাফুর রহমান মুজাহিদ। মরহুম আবু সুফিয়ান ও সুফি মিয়াকে স্মরণ করে বক্তব্য রাখেন ইলিয়াস মিয়া। মরহুমা কাজী রুবি হককে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তাঁর স্বামী মুজিবুল হক মনি। মরহুম মজুমদার মিয়াকে স্মরণ করেন মোহাম্মদ তারিফ আহমদ। মরহুম সৈয়দ নুরুল আমিন হায়দারের ওপর আলোচনা করেন চন্দন মিয়া এবং মরহুম ক্বারি মুহিবুর রহমানকে নিয়ে বক্তব্য রাখেন হেলাল মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলতাফুর রহমান মুজাহিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি আব্দুল আলী রউফ।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, জাহান মিয়া, আঙ্গুর আলী, তারিফ আহমেদ, চন্দন মিয়া, হেলাল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সৈয়দ তারেক আহমেদ, আলী রেজা আহমেদ, সাইফুল আলম সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আলমগির হোসেন, কামরুল ইসলাম, জয়নুল হক পাবেল, ইউসুফ আল আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আনিসুর রহমান আনিস, ফয়জুর রহমান ফয়েজ, মুসফিক জায়গিরদার,হান্নান মিয়া, আফসর উদ্দিন ,নাসির মিয়া,মীর মাহবুবুল আলম,আব্দুল বাসির,সৈয়দ হিলাল সাইফ,আসকির মিয়া,বিপ্লব সরদার,সরদার আমির খসরু,আশিকুল ইসলাম আশিক,স্বাস্থ্য সম্পাদক সৈয়দ সুমন আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন চৌধুরী,সদস্য শরিফ উল্লা তালুকদার,সৈয়দ গোলাব আলী,আব্দুল কাদির,আছাদ আহমেদ ,মজলিস মিয়া তালুকদার ফয়সল আহমেদ,লাভলু লস্কর,মোতালিব মিয়া,সৈয়দ মকবুল হোসেন,এনামুল হক চৌধুরী,সৈয়দ রুহুল আমিন জাকারিয়া,গিয়াস মিয়া,লেছু মিয়া,আঊয়াল মিয়া,মাসুক মিয়া,আব্দুল গফফার,ফজলে রাব্বি স্মরণ,আবু হেলাল,দুলাল মিয়া,সুজাত মিয়া,রুম্মান আহমেদ,সুহাগ মিয়া,ইয়াসির আরাফাত জুমান,আব্দুর রশিদ,আশরাফুল হক তুহিন,ফটিক মিয়া ,ফজলুর রহমান নুরে আলম রাসেল প্রমুখ ।
শেষে প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

You might also like