৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

বার্মিংহামঃ  দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং গ্লোব লার্নিং পাথওয়ের প্রেজেন্টেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬।আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের বিংলি হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবারের অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।এতে ব্যবসা,পেশা ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের ৩৩টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান ড.মিসবাহুর রহমান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো.ইকবাল, ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব সাবরু,ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আলেয়া খান।অনুষ্ঠানের শুরুতে দেশ ফাউন্ডেশন ইউকে কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।

আরো বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নবাব উদ্দিন,সাংবাদিক তাইসির মাহমুদ,সাংবাদিক রহমত আলী, বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার,সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ এবং ডাইরেক্টর ড.শাহানুর খান।বক্তারা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।তাঁরা বলেন,ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করতে এই অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকেরা জানান,এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী,উদ্যোক্তা,পেশাজীবী,কমিউনিটি নেতা এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেবেন।

You might also like