ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বাঙালি নারী প্রার্থী, সম্ভবনার প্রতিচ্ছবি
নিলুফা ইয়াসমিন হাসান
বার্তা সম্পাদক, সত্যবাণী
লন্ডন: আগামীকাল ৭ই মে বৃহস্পতিবার ইউকের স্থানীয় সরকার নির্বাচন। লন্ডনের ৩২টি বরা কাউন্সিল, ৩২টি মেট্রোপলিটন বরা, ১৮টি ইউনিটারি অথরিটিস, ৬টি কাউন্টি কাউন্সিলস, ৪৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলস এবং সরাসরি ভোটে ইংল্যেন্ডের ৬টি মেয়রপদসহ লোকাল অথরিটির আওতায় ১৩৬টি কাউন্সিলে মোট পাঁচ হাজার ১৪টি কাউন্সিল পদে নির্বাচন হবে।
এই নির্বাচনে বাঙালী বংশোদ্ভূত অনেকেই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, যাদের মধ্যে অনেকেই পূর্বে নির্বাচনে জয়ীও হয়েছিলেন।
বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে বিপুল সংখ্যক নারী প্রার্থীও রয়েছেন। এই প্রার্থীদের মধ্যে জোৎস্না ইসলাম, সৈয়দা সায়েমা আহমেদ, সাঈদা চৌধুরী, অজন্তা দেব রায়, সৈয়দা ফেরদৌসী পাশা (কলি), পুষ্পিতা গুপ্তা, স্মৃতি আজাদ, আমিনা আলী, শাহেলা রহমান, রেবেকা সুলতানা, জাসমিন চৌধুরী ও সৈয়দা শিল্পী চৌধুরী প্রচার প্রচারণায় সারা ফেলেছেন ব্যাপক।

প্রার্থীদের প্রতিশ্রুতি স্পষ্ট—সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কমিউনিটি গড়ে তোলা। তাঁরা বলছেন, শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকবে তাঁদের উপস্থিতি দৃশ্যমান থাকবে।
আগামীকাল ৭ই মে, ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করবে না—এটি নির্ধারণ করবে কমিউনিটির ভবিষ্যৎ দিকনির্দেশনা।

আজকের এই সময়ে প্রয়োজন এমন নেতৃত্ব, যা অভিজ্ঞতা, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে। একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং মানবিক কমিউনিটি গড়ে তুলতে তাঁদের পাশে থাকা সময়ের দাবি।