আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে লন্ডনে যুবলীগের বিক্ষোভ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ফাসির রায় ঘোষণার প্রতিবাদে  লন্ডনে যুবলীগ তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।যুক্তরাজ‍্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় অনুস্টিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন  কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস‍্য আব্দুর রহমান,সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,যুক্তরাজ‍্য আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক,যুবলীগের সহ সভাপতি নাজমূল ইসলাম,মাহবুব হোসেন. মোহাম্মদ ফিরোজ,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটন,ফয়জুর রহমান ফয়েজ, মোদাব্বির হোসেন চুন্নু, জুবায়ের আহমদ,বাবুল খান  দিলাম আহমেদ মাহমুদ আলী সাইফুল ইসলাম আবুল লেইসপ্রমূখ।বক্তারা ক‍্যাঙারু কোর্টের এই ষড়যন্ত্রমূলক রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,সময় খুব দুরে নয়,যখন জনতার জোয়ারে এমন সব ক‍্যাঙ্গারু কোর্ট ভেসে যাবে।

You might also like