মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লণ্ডনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪২ তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে ১৬ই ফেব্রুয়ারী সোমবার বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সংগঠণের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ।আলোচনায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ,কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু ,সংগঠণের সিনিয়র সহ সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ,সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী ,কমিউনিটি সংগঠক রফিক উল্লাহ রফিক ,সাংবাদিক রহমত আলী ,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,অধ‍্যাপক আব্দুল হাই ,অধ‍্যাপক এ কে শহীদুর রহমান ,কমিউনিটি নেতা শাহ মুনিম ,হাজী ফারুক মিয়া ,এম এ মুকিত ,হাজী বুলু মিয়া ,হাজী মোহাম্মদ খালিছ মিয়া প্রমুখ ।সভায় বক্তারা -অত‍্যন্ত শ্রদ্ধার সাথে বঙ্গবীর ওসমানীকে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন ।বক্তারা -বাংলাদেশে জেনারেল ওসমানীকে যথাযথভাবে মূল‍্যায়ন ও পাঠ‍্যপুস্তকে ওসমানীর জীবন ইতিহাস তুলে ধরার জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান ।সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন মাওলানা নুরুল হক ও দোয়া পরিচালনা করেন শায়েখ হাসান নুরী চৌধুরী ।

You might also like