বি এল এ ইউকে’ র মহান বিজয় দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: গত ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে বি এল এ ইউকে (BLA UK) ৫৫তম মহান বিজয় দিবস ও বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করে।
দিবসটি উদযাপনের লক্ষ্যে বি এল এ ইউকে দুইটি পৃথক কর্মসূচি গ্রহণ করে।
দিবসের প্রথম কর্মসূচির অংশ হিসেবে মধ্যাহ্নে সংগঠনের উল্যেখযোগ্য সংখ্যক সদস্য সমবেত হন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে। পরে সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার সলিসিটার মওদুদ আহমেদ খান, ভাইস প্রেসিডেন্ট ঝুমুর দত্ত এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সানজিদা খান-এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বি এল এ ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সলিসিটর নাজির উদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি ব্যারিস্টার সলিসিটর নিজামুল হক, প্রাক্তন সভাপতি শাহ আলম সরকার, প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির চৌধুরী এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সলিসিটার কাজী আশিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এডভোকেট শফিকুর রহমান ও ব্যারিস্টার তানিয়া হক, সদস্য ব্যারিস্টার আতিকুর রহমান ও ব্যারিস্টার পারভেজ আহমেদ। কর্মসূচিতে এরপর যুক্ত হন ব্যারিস্টার কনক জ্যোতি বর্মা, এডভোকেট ইউসুফ ইকবাল এবং প্রাক্তন সভাপতি ব্যারিস্টার সলিসিটার এম. কিউ. হাসান। এরপর সদস্যরা দ্য কর্ণার – লন্ডন সিটি হোটেলের সুদৃশ্য লবিতে এক চা চক্রে মিলিত হন।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী সন্ধ্যায় সভাপতি ব্যারিস্টার মুহাম্মাদ মুজিবুর রহমান-এর নেতৃত্বে অনলাইনে কার্যকরী পরিষদের সভার আয়োজন করা হয়। সভায় সাংগঠনিক সম্পাদক খালিদ ইয়াহিয়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এতে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে যাঁরা বিভিন্নভাবে সহায়তা করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং যেসব মা-বোনদের উপর অত্যাচার করা হয়েছে—তাঁদের সকলের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিশেষভাবে দোয়া করা হয়। একই সঙ্গে বাংলাদেশের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
সবশেষে ব্যস্ত কর্মদিবস ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকালের পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেয়া সকলকে এবং এরপরও যাঁরা সন্ধ্যার কার্যকরী পরিষদের সভায় অংশগ্রহণ করেছেন, তাঁদের সকলের প্রতি বি এল এ ইউকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।