বিএলএ ইউকের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক 
সত্যবাণী

লন্ডন: একাত্তরের মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শ্রদ্ধার্ঘ্য ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে যথাযত মর্যাদা আর উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ আইন সমিতি ইউকে যুক্তরাজ্যে উদযাপন করলো বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।

২৫শে মার্চ রাতে পুষ্পস্তবক তৈরির পর ২৬ তারিখ সকাল সাড়ে বারোটায় সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী এর নেতৃত্বে সদস্যরা মিলিত হন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক এ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সলিসিটর নাজির উদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি ও ডিইউ এ ইউকে সাধারণ সম্পাদক ব্যারিস্টার সলিসিটার এম কিউ হাসান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার আতিকুর রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সলিসিটর ইকবাল হোসাইন, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সলিসিটর হারুনুর রশিদ। কার্যকরী পরিষদে সদস্যদের পক্ষ থেকে ছিলেন প্রাক্তন সভাপতি শাহ আলম সরকার, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনির চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সলিসিটর কাজী আশিকুর রহমান, অর্থ সম্পাদিকা এডভোকেট সানজিদা খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার মাহবুবুল আলম তোহা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার সলিসিটর কনক জ্যোতি বর্মা, এডভোকেট ইউসুফ ইকবাল, জোবেদা বেগম, ব্যারিস্টার আব্দুল মুয়ীদ খান ও শামীমা হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আইন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা যোগদান করেন, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।

বিনম্র শ্রদ্ধা নিয়ে সবাই স্মরণ করেন ২৫ মার্চ ১৯৭১ – বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াল কালো রাত। সেই রাতে পাক হানাদার বাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর চালায় নৃশংসতা, হত্যাযজ্ঞ চালায় নিরীহ ঘুমন্ত মানুষের উপর।

You might also like