বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা : ১লা সেপ্টেম্বর স্মরণ সভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ  গত ১৮ আগষ্ট মঙ্গলবার বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকের উদ‍্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সংগঠণের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কে এম আবু তাহের চৌধুরী ,শেখ মো:মফিজুর রহমান,ব্যারিষ্টার মাসুদ চৌধুরী,ড: আবু মোস্তফা,আমীর উদ্দিন আহমদ মাষ্টার,হাজী ফারুক মিয়া,এডভোকেট মাহমুদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তখলিছ মিয়া,হাজী বুলু মিয়া প্রমুখ।সভায় আগামী ১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৬ টায় মাইক্রো বিজনেস সেন্টারে স্মরণ সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয় ।

You might also like