জিসিএসই পরীক্ষায় সাফল্য

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ  টাওয়ার হ্যামলেটসের ইয়ার ১১-এর হাজার হাজার শিক্ষার্থী বৃহস্পতিবার তাদের জিসিএসই পরীক্ষার ফলাফল উদযাপন করেছে।চিলড্রেন, ইয়ং পিপল এন্ড লাইফ চ্যান্স বিষয়ক লিড মেম্বার, কাউন্সিলর ফয়সাল আহমেদ হোয়াইটচ্যাপেলের সোয়ানলি স্কুল পরিদর্শন করে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।প্রাথমিক তথ্য অনুযায়ী, টাওয়ার হ্যামলেটসের ৭৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী গণিতে গ্রেড ৯ থেকে গ্রেড ৪ (পুরানো A* থেকে C গ্রেডের সমতুল্য) অর্জন করেছে এবং ৮১ শতাংশ ইংরেজিতে গ্রেড ৩৯ থেকে গ্রেড ৪ অর্জন করেছে।ফলাফল প্রকাশের দিন আমাদের ইয়ং ওয়ার্কপাথ ক্যারিয়ার এডভাইসাররা শিক্ষার্থীদের সমর্থন করার জন্যে স্কুলগুলিতে উপস্থিত ছিলেন।টাওয়ার হ্যামলেটসের তরুনদের জন্যে শিক্ষাগত সহায়তা এবং পেশাগত পরামর্শ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ইয়ং ওয়ার্কপাথ-এর ওয়েব সাইট ভিজিট করুন।

You might also like