‘আম্বা ও ভীষ্ম’র অমর প্রেম উপাখ্যান নিয়ে নাটক মঞ্চস্থ,দর্শক মুগ্ধ

হামিদ মোহাম্মদ
সত্যবাণী

লন্ডনঃ পৌরানিক মহাভারতের ‘আম্বা ও ভীষ্ম’র অমর প্রেমউপখ্যান নিয়ে নাটক মঞ্চস্থ হলো গতকাল লন্ডনে।এ সিজন অব ড্রামা’র অংশ হিসাবে এ নাটক ছিল‘বাংলা মুভমেন্ট থিয়েটারের পরিবেশনা।ড.মুকিদ চৌধুরী মহাভারতের ‘আম্বা ও ভীষ্ম’র অমর প্রেমউপখ্যানকে নাট্যরূপ দেন।কাহিনির সংলাপ রচনায় ছিল মুন্সিয়ানা।মহাভারতের সংস্কৃত নির্ভর বাংলা ভাষার তদ্ভবশব্দের সংযোজন নাটকটিকে পৌরানিক ভাষিক মর্যাদা অক্ষুন্ন রেখে বিনির্মাণ ছিলপ্রাগোতিহাসিক আবহ সৃষ্টির অন্যতম কৌশল।ড. মুকিদ চৌধুরী অত্যন্ত সুকৌশলেপৌরানিক অমর প্রেম কাহিনিকে বাংলা নাট্যরূপ দিয়ে যে কৃতীকাজ করেন তানি:সন্দেহে একটি অপূর্ব শিল্পশৈলী।

প্রেম যে কখনো মরে না,কোনো আবেগের কাছে পরাজিত হয় না বা কোনোপারিবারিক দম্ভের কাছে নত হয় না,তা মহাভারতের বহুমাত্রিক কাহিনির পরতে পরতেউচ্চারিত। মহাভারত এ পর্যন্ত বিশ্ব মহাকাব্য সাহিত্যে সবচেয়ে পুরোনো এবং বিশালকাহিনি, বীররসে সমৃদ্ধ,মানবতাবাদী স্বর এবং নারীর মর্যাদা রক্ষা ও প্রতিষ্ঠার আকুলবেদনাবিধুর বিশ্বমাত্রিক মহাকাব্য।আম্বা ও ভীষ্ম চরিত্র দুটি ও কাহিনি মহাভারতের একটিউপকাহিনি।অথচ এ উপকাহিনির কাঠামো কম হৃদয় কাঁপানো নয়।সহস্রাধিক এ রকমকাহিনি মহাভারতে রয়েছে।

অনুমান করা হয় ৪ থেকে ৫ হাজার বছর আগে রচিত মহাভারত।আজও আধুনিকসমাজকে স্পর্শ করে এ কাহিনি ও প্রেক্ষাপট।সমাজের স্বার্থের দ্বন্ধ,যুদ্ধ বিগ্রহ এবং প্রেমদ্রোহ,ব্যর্থতার গভীর সংকট আজও সমাজকে নাড়া দেয়।‘আম্বা ও ভীষ্ম’ প্রেমকাহিনি’রনাটক দেখে দর্শকরাও উজ্জী্বিত,ব্যথিত এবং প্রেসরসে সিঞ্চিত হয়েছেন।প্রেম যে নিচককোনো আবেগ নয়,মানুষের মর্যাদারও অংশ।নাটকে এ জয়গানই বিবৃত হয়েছে।প্রেম ওপ্রেমের অন্তরস এক সময় মানবকেও রূপান্তর করতে পারে এমন কৌতুহল সৃষ্টি করানাটক ‘আম্বা ও ভীষ্ম’।নাটকে যারা অভিনয় করেছেন,দর্শকরা এতোই মুগ্ধ হয়েছেন,নাটক শেষে অনেকেইতাদের সাথে ছবি তুলেছেন।মনে হয়েছে নাটকের এ স্মৃতিকে ধরে রাখতে চান।

নাটকের চরিত্রায়নে পোশাক,সেট নির্মাণ,আবহ সৃষ্টির নৈপুণ্যতা ছিল প্রাসঙ্গিক। মনেহয়েছে সেই কয়েক হাজার বছর আগের সমাজে দর্শকরা পৌঁছে গেছেন বা গ্যালারিতে বসেদেখছেন সেই পুরোনো সমাজকে।কিন্তু সমাজ মানস আজও সমান,সঙ্গতিপূর্ণ। আমাদের পৌরানিক কাহিনি রচয়িতারা যে কত দূরদর্শী ছিলেন তা এ নাটক না দেখলেকেউ অনুধাবনই করতে পারবে না।যারা এ সন্ধ্যায় নাটকটি দেখেননি,তারা আরেকটিপ্রদর্শনী প্রত্যাশা করতেই পারেন।মনে হয় টাওয়ার হ্যামলেটস সে ব্যবস্থা করতেই এগিয়েআসবেন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড.শতুপা ধর,পার্থ সারথি রায়, মৌসমী শামান্তা,সানজিদ কবির সানি,তাহিরা জিন্নিয়া,সাদিয়া সাবা,আবু সুফিয়ান,সৈকত দত্ত,এপিদেব সরকার। মিউজিকে ছিলেন মাজহার আলী শেখ,হারবি গিব্বনস,প্রত্যাশা দাশ পুঁজা।নাটকটি পরিচালনা করেন নাট্যকার নিজে ড.মুকিদ চৌধুরী।নেপথ্য সহযোগিতায় ড. হাসনাইন চৌধুরী।প্রযোজনায় টাওয়ার হ্যমলেটসের পক্ষে আর্টস ডেভলপমেন্টঅফিসার কাজী রোকসানা।ইভেন্ট সুপারভাইজার ছিলেন মোশাহিদ আহমদ,কালামহোসেন ও কামাল হোসেন।

You might also like