টাওয়ার হ্যামলেটসে বায়ুদূষণ কমেছে ৩৭.৬%

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ২০১৯ সালের পর থেকে নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) দূষণ ৩৭.৬% কমাতে সক্ষম হয়েছে, যা এলাকার বায়ুর মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অর্জন।এই অগ্রগতি প্রমাণ করে যে বাসিন্দাদের জন্য আরও পরিচ্ছন্ন,নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে কাউন্সিলের বিভিন্ন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।নাইট্রোজেন ডাই-অক্সাইড মূলত সড়ক পরিবহন এবং অন্যান্য জ্বালানি ব্যবহারের ফলে উৎপন্ন হয়।

এই দূষক শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে শিশু,বয়স্ক ব্যক্তি এবং আগে থেকে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য এটি বেশি ক্ষতিকর। দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসায় জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের ইতিবাচক প্রভাব দেখা যাবে বলে আশা করা হচ্ছে।এই সফলতার পেছনে রয়েছে কাউন্সিলের বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ,যার মধ্যে রয়েছে সক্রিয় ভ্রমণ (হাঁটা ও সাইকেল চালানো) উৎসাহিত করা,পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা উন্নত করা,সবুজ অবকাঠামো বৃদ্ধি এবং বায়ুর মান উন্নয়নে লক্ষ্যভিত্তিক নীতি বাস্তবায়ন।টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ভবিষ্যতেও বায়ুদূষণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ চালিয়ে যাবে, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম একটি আরও স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশে বসবাস করতে পারে।

You might also like