বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ‘বালাগঞ্জ-ওসমানী নগর ইতিহাস,তথ্য ও টেলিফোন নম্বর ‘গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন রচিত‘বালাগঞ্জ-ওসমানী নগর ইতিহাস,তথ্য ও টেলিফোন নম্বর‘গ্রন্থের এক প্রকাশনা অনুষ্ঠান গত ১৮ ই আগষ্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের ভ্যলেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান ও গ্রন্থের প্রকাশক শেখ মো: মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীন কমিউনিটি নেতা আলহাজ্ব কবির উদ্দিন ও লেখক -গবেষক ডাঃ গিয়াস উদ্দিন আহমদ।অন্যান্য অতিথির মধ্যে আলোচনায় অংশ নেন -সংগঠণের সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলাম,বৃটিশ-বাংলাদেশী টিচারস এসোসিয়েশনের অর্থ সম্পাদক অধ্যাপক মিসবাহ কামাল ,প্রাক্তন প্রধান শিক্ষক আমীর উদ্দিন আহমদ,ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব,ইমিগ্রেশন এডভাইজার মাহমুদুর রহমান,ডঃ আবু মোস্তফা প্রমুখ ।
সভায় বক্তারা -বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের বালাগঞ্জ ও ওসমানী নগরের ইতিহাস ঐতিহ্য সম্বলিত এ গ্রন্থ রচনা করায় অশেষ ধন্যবাদ জানান।বক্তারা বলেন -এ গ্রন্থটি বালাগঞ্জ ওসমানী নগরের এক প্রতিচ্ছবি ও ডাইরেক্টরী।যে কোন পাঠক বইটি পড়লে অত্র এলাকার চালচিত্র জানতে পারবে ও সরকারী বেসরকারী যে কোন সংস্থার সাথে যোগযোগ করতে পারবে।তারা-গ্রন্থে প্রকাশিত শাহাব উদ্দিন শাহীনের শীতলপাটি কবিতার প্রশংসা করে বলেন ,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানী এ মাটিরই কৃতি সন্তান।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওত করেন হাজী বুলু মিয়া।উপস্থিত সবাইকে নাশতা পরিবেশন করা হয়।