বিপুল উৎসাহ-উদ্দীপনায় টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল হামিদ নাছার
সত্যবাণী

লন্ডনঃ  বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন লিমিটেডের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ জুলাই) পূর্ব লন্ডনের পঞ্চখানা রেস্টুরেন্টের পার্টি ভেন্যুতে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।ধার্য সময় ব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।ইংল্যান্ড ও ওয়েলস কোম্পানিজ হাউসে নিবন্ধিত টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন লিমিটেড একটি বিধিসম্মত সংগঠন।প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর ০৭৭৯১৯১১ এবং নিবন্ধনের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১।

নির্বাচনে সভাপতি পদে মো:সফর উদ্দিন,সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে মো. মুখলিছ খান নির্বাচিত হন।এ নির্বাচনে ভোটারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নির্বাচন উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এবং আগামী দুই বছরের জন্য এই কমিটিটি গঠন করা হয়।পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহান আহমদ চৌধুরী।সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন,মোঃ বদরুজ্জামান,জগলুল খান,নুরুল আলম এবং জাহেদ মিয়া।ভোটার রেহেনা বেগম বলেন,”প্রবাসে থেকেও এত সুন্দর, স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নারী-পুরুষ নির্বিশেষে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সংগঠনের ঐক্য ও শক্তির প্রতিফলন। আমি আশা করি নবনির্বাচিত কমিটি সদস্যদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।

নির্বাচন শেষে বিদায়ী সভাপতি জাহেদ মিয়া তার সমাপনী বক্তব্যে বলেন,”টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন সবসময় সদস্যদের ঐক্য,অধিকার ও কল্যাণে কাজ করে এসেছে।গণতান্ত্রিক ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমি সকল সদস্য,নির্বাচন কমিশন এবং নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাই।আশা করি নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী,ঐক্যবদ্ধ ও গতিশীল করে সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য,সদস্যদের ও সংগঠনের কল্যাণ কামনা করেন উপস্থিত সুধীজনরা।

সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

You might also like