ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল ফিরে এসেছে – এবার আরও বড় পরিসরে থাকছে আকর্ষণীয় আয়োজন!
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০শে সেপ্টেম্বর, রোববার।ইস্ট এন্ডের প্রাণকেন্দ্রে খাবার, সঙ্গীত ও সংস্কৃতির এক বিশাল উদযাপনে আমাদের কমিউনিটিকে আবারও একত্রিত করবে এই উৎসব।দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপভোগ করুন ব্রিক লেনের বিখ্যাত সব রেস্টুরেন্টের সুস্বাদু খাবার। পাশাপাশি থাকছে বর্ণিল শোভাযাত্রা,বিশাল আকৃতির পুতুল প্রদর্শনী,সপরিবারে উপভোগ করার মতো নানা আয়োজন এবং খিয়ো,নিশ,মামজি স্ট্রেঞ্জার,আইএমডি লিজিয়ন, বলি ফ্লেক্স-সহ আরও অনেকের প্রাণবন্ত পরিবেশনা।
এই উৎসবে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। তবে যারা আগে থেকে নিবন্ধন করবেন, তারা একটি বিশেষ কোড পাবেন; যার মাধ্যমে উৎসব চলাকালীন সপ্তাহান্তে অংশগ্রহণকারী ব্রিক লেনের রেস্টুরেন্টে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
📅 রবিবার, ২০ সেপ্টেম্বর | দুপুর ১২টা – সন্ধ্যা ৭টা
📍ব্রিক লেন, E1
ইভেন্টব্রাইটের ওয়েব সাইটে গিয়ে বিণামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং ইস্ট এন্ডের সেরা আয়োজনটি উপভোগ করতে চলে আসুন।